এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

মৌলালি যুব কেন্দ্রে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ অনুষ্ঠান || Sangramik

শেখ সিরাজ :-  কলকাতার মৌলালি যুব কেন্দ্রে ইন্টারন্যাশনাল নিউ স্টার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার এবং পরিচালক ও সম্পাদক বিপ্লব ঘোষ, অমরনাথ সেন, অদিতি মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।। সম্পাদক সৌমেন সেনের পরিচালনায় আন্তর্জাতিক নব নক্ষত্র পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে বহু গুণীজন সংবর্ধিত হন।। 


সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার  তুষার কান্তি মুখোপাধ্যায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার অধ্যাপিকা মাননীয়া মানবী বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক, লালন গবেষক ও কবি বরুণ চক্রবর্তী প্রমুখ। গ্লোবাল ভোকাল এক্সিলেন্স এওয়ার্ড পেলেন সম্মানীয় কবি, বাচিক শিল্পী, সংগীতশিল্পী মুনমুন চক্রবর্ত্তী সেন, আর্ট এন্ড ক্রাফট এক্সিলেন্স আওয়ার্ড পেলেন কবি জয়শ্রী রায় মৈত্র, হেলথ এন্ড পাবলিক ওয়েলনেস কনট্রিবিউশন অ্যাওয়ার্ড পেলেন  শর্মিষ্ঠা চক্রবর্তী, ইন্টারন্যাশনাল সাহিত্য সম্মান ২০২৫ পেলেন মোহাম্মদ আল আমিন বিশ্বাস, ইনোভেটিভ রাইটার এন্ড অথার রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন অরবিন্দ বিশ্বাস প্রমুখ।।

Post a Comment

0 Comments