শেখ সিরাজ : 5ই ডিসেম্বর জুম্মাবার হুগলির ধনিয়াখালি ব্লকের লোকাবাটি গ্রামের বিশিষ্ট হোমিও চিকিৎসক ও ফুরফুরা সিলসিলার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ডাক্তার আনিসুর রহমান বর্ধমানের বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি বালির স্বনামধন্য হোমিও চিকিৎসক এম হাসানের সুযোগ্য ছাত্র ছিলেন। ফুরফুরার জমিয়তে ওলামায়ে ধনিয়াখালি থানা কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
2রা মার্চ ২০০৩ সালে ধনিয়াখালিতে প্রতিষ্ঠিত জমিয়তের দাতব্য চিকিৎসালয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসা পরিষেবা দিয়েছেন এবং অনেক চিকিৎসক পরিবেশনা করেছেন। এমনকি ফুরফুরা শরীফের ঈসালে সওয়াবের শেষ রাত জেগে চিকিৎসা পরিষেবা দিতেন। বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাক্তার আনিসুর রহমানের ইন্তেকালে শত শত হিন্দু মুসলিম শেষ দেখা দেখতে আসেন। দুপুর দুটোয় জানাজায় প্রায় 2000 লোকের সমাগম হয়। জমিয়তের তরফ থেকে আল্লাহ পাকের দরবারে উনার মাগফেরাত ও রুহের শান্তি কামনা করা হয়। মৃত্যুকালে রেখে গেছেন তাঁর স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি, দাদা ও ভাইকে। বাদ জুম্মার দুপুর দুটোয় তাঁর নিজস্ব জন্মভিটায় লোকা বাটিতে সমাধিস্থ করা হয় । তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



0 Comments