নিজস্ব সংবাদদাতা : ১৪ ই ডিসেম্বর রবিবার উত্তর ২৪ পরগণার হালিশহরের গঙ্গার ধারে হাইনেস রিসোর্টে মনোরম পরিবেশে লেখনি সাহিত্য পরিষদের উদ্যোগে লেন-চৌ লিটিল ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ঝর্না দত্ত। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ,সংস্থার প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষ, সহ সভাপতি তপন কুমার সাহা , বিশিষ্ট লেখিকা কাজরি ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা , গল্প পাঠ, সংগীত, শ্রুতি নাটক, নৃত্যানুষ্ঠান ও বক্তব্য পরিবেশিত হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রনজিত ভট্টাচার্য। সুন্দর সংগীত পরিবেশন করেন সুপ্রকাশ মুখোপাধ্যায়, অজৃতা মুখোপাধ্যায়, কাজুরি ঘোষ প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ, এস মোহাম্মদ নাসের, স্বরাজ সরকার, আয়ুষ সরকার, তপন কুমার সাহা, রাই ঘোষ প্রমূখ। বিশিষ্ট বাচিক শিল্পী ডাক্তার সুমন বন্দোপাধ্যায় ও অনুরাধা দে *মনের কথা প্রাণের কথা* ও অনুরাধা দত্ত এবং রিয়া মজুমদার সুন্দরভাবে সুন্দরভাবে শ্রুতি নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট কবি মৌমিতা ঘোষের *মাটির কবিতা* আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ও কবি শেখ সিরাজ, অমলেশ কুমার ঘোষ, সুপ্রকাশ মুখোপাধ্যায়, সুমিত্রা সাহাকে সংবর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝর্ণা দত্ত ও অমলেশ কুমার ঘোষ।





0 Comments