এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ভান্ডার হাটিতে ধনিয়াখালি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা|| Sangramik

শেখ সিরাজ:-   ১৯ ডিসেম্বর শুক্রবার হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের ধনিয়াখালি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ভান্ডারহাটি ইউনিয়ন ক্লাব ফুটবল ময়দানে। ধনিয়াখালি চক্রের অন্তর্গত মোট ছয়টি পঞ্চায়েত স্তরে যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রথম স্থান অধিকার করেছিল তারা চক্র ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই গ্রাম প্রতিযোগিতায় ৭৫ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড়, ফুটবল থ্রো, যোগা, জিমন্যাস্টিক ইত্যাদি খেলা বেশ আকর্ষণীয় ছিল। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। 


পুরস্কার বিতরণী সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, ধনিয়াখালি অবর বিদ্যালয় পরিদর্শক দীপান্বিতা পাত্র , ভান্ডারহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টগরি বাগ সহ আরো অনেকে। খেলা গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করেন ধনিয়াখালি চক্রের সকল শিক্ষক ও শিক্ষিকাগণ। এখানকার আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।



Post a Comment

0 Comments