এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

প্রতিভা সন্ধানে পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন| Sangramik

শেখ সিরাজ:-  কুড়ি ডিসেম্বর শনিবার, প্রতিভা সন্ধানে পত্রিকার রজতজয়ন্তী পূর্তি উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার মৌলালী যুব কেন্দ্রে। এদিন মনীষীদের ছবি নিয়ে শিয়ালদহ বিগ বাজার থেকে সকাল ন'টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে মৌলালী যুব কেন্দ্রে এসে শেষ হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন ও প্রতিভা সন্ধানে পত্রিকার সভাপতি অধ্যাপক ডক্টর শঙ্কর প্রসাদ নস্কর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।


 উদ্বোধক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পৃথী রাজ সেন আনুষ্ঠানিকভাবে বিশ্ব সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি অধ্যাপক ডক্টর শঙ্কর প্রসাদ নস্কর। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মোজাহারুল হামিদ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন, পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া কল্যাণ আধিকারিক দিলীপ বিশ্বাস, বিশিষ্ট অধ্যাপিকা ডক্টর মীরাতুন নাহার, পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, বিশিষ্ট ডাক্তার ও কবি সাবিনা ইয়াসমিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ রফিকুল ইসলাম, ডাক্তার ও কবি সিরাজুল ইসলাম ঢালী, সহ আরো অনেকে। 


এদিনের মনোজ্ঞ বিশ্ব সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ত্রিপুরা, কর্ণাটক, ভুটান, জার্মানি, থাইল্যান্ড, আমেরিকা সহ 11 টি রাষ্ট্রের সাহিত্য প্রতিনিধিরা ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাহিত্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিভা সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা জানান বিশ্ব সাহিত্য উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সাহিত্য প্রেমি কবি, সাহিত্যিক ও লেখকদের মিলন ঘটানোর জন্যই আমাদের এই মিলনক্ষেত্র। এই ছোট্ট লিটল ম্যাগাজিন থেকেই বড় বড় কবি, সাহিত্যিক ও লেখক তৈরি হয়। তাই সাহিত্যকে বাঁচাতে গেলে সাহিত্যকে ভালবাসতে হবে। 


এই দিন প্রতিভা সন্ধানে পত্রিকার রজত জয়ন্তী বর্ষের সংখ্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পত্রিকার সভাপতি অধ্যাপক ডক্টর শংকর প্রসাদ নস্কর ও এদিনে সম্মানীয় অতিথিরা। এই দিন ইউসুফ মল্লিক, ডাক্তার ও কবি সাবিনা ইয়াসমিন, সুচিকিৎসক ডাক্তার মিথাউল মোস্তফা কামাল, কবি ও সাহিত্যিক নির্মাল্য দাশগুপ্ত, বিশিষ্ট কবি ও খেলোয়াড় বাদল বর্মন, মৃন্ময় সাহা সহ আরো অনেককে স্বর্ণপদক ও রুপো পদক দিয়ে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালননা করেন পিয়ালী ভট্টাচার্য বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, নমিতা দেবনাথ ও বাদল বর্মন।।



Post a Comment

0 Comments