শেখ সিরাজ:- ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উপলক্ষে ২১ জানুয়ারি বুধবার, সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার কমপ্লেক্সে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। *আশা ফাউন্ডেশনের* চেয়ারম্যান সোহেল আক্তার, এবং বাঙালি বিশ্ব কোষের প্রধান সম্পাদক শেখ আব্দুল করিমের ব্যবস্থাপনায়
অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আন্তর্জাতিক সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নারায়ণচন্দ্র শীল, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জনাব ইয়াসিন আক্তার, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, চলচ্চিত্রের অভিনেতা সন্দীপ দে, স্বামী অচচুতানন্দ মহারাজ, দানবীর অমর চাঁদ কুন্ডু, শেখ আব্দুল করিম সহ আরো অনেকে।
প্রখ্যাত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, নারায়ণ চন্দ্রশীল, মোহাম্মদ ইয়াসিন আখতার সহ মোট ১০ জন সেরার সেরা বাঙালিকে এবং কুড়িজনকে সেরা বাঙালিকে ব্যাচ, উত্তরীয়, স্মারক, ও সাল দিয়ে সংবর্ধিত করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শেখ ইয়াসিন। এছাড়া সুরেলা কন্ঠে সংগীত পরিবেশন করেন ডক্টর দীপা দাস, ডক্টর সৌম্য বসু, জয়া দাস, অনিল হরণ ঘোষ, প্রমূখ। তবলা সংগতে মল্লার ঘোষ অসাধারণ। দুপুর দুটো থেকে পশ্চিমবঙ্গ , আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, দিল্লি, লখনউ, ঝাড়খন্ড থেকে আগত কবিদের কবি কন্ঠে কবিতা পাঠের আসর বসে। মল্লিকা ঘোষের আবৃত্তি, ডাক্তার সৌম্য ঘোষ ও ডক্টর অনিরুদ্ধ ঘোষ , বাদল বর্মন, ডাক্তার সাবিনা ইয়াসমিন, ধনঞ্জয় সিংহ ছাড়াও বহু কবি কবিতা পাঠে অংশ নেন। অনুষ্ঠানে প্রায় ৬০০ জন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, এবং বিভিন্ন লিটিল ম্যাগাজিন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সুপ্রিয়া ঘোষ এবং ডাক্তার সিরাজুল ইসলাম ঢালী। এই অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।




0 Comments