এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অক্ষর মিছিল সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান || Sangramik

 শেখ সিরাজ   :- ৭ জানুয়ারি শনিবার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তুষার সাহিত্য পরিবারের উদ্যোগে অক্ষর মিছিল সাহিত্য পত্রিকা উৎসব সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তরুণী সম্পাদক সুলেখা বিশ্বাস ও ডক্টর সত্যজিৎ বিশ্বাস এর যুগ্ম সম্পাদনায় পত্রিকাটির অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে।

 সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ভগিরথ মিশ্র, টিভি সিরিয়ালের জন্মভূমি খ্যাত প্রবীণ অভিনেত্রী মিতা চ্যাটার্জী, চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, পত্রিকার যুগ্ম সম্পাদক সুলেখা বিশ্বাস, ডক্টর সত্যজিৎ বিশ্বাস, শিশু সাহিত্যিক উৎপল কুমার ধারা, আনন্দ প্রকাশক মৃগমানন্দ মন্ডল, সৌমেন চক্রবর্তী, গবেষক ও লেখিকা লীনা চাকি, সভাপতি কৃষ্ণা দাস সহ আরো অনেকে। 

এই দিন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন সম্মানীয় অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি কন্ঠে কবিতা পাঠ ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। স্বরচিত কবিতা পাঠ করেন পত্রিকার সহ সম্পাদিকা ডালিয়া বিশ্বাস মণ্ডল, সভাপতি কৃষ্ণা দাস, সহ-সভাপতি সুলেখা দত্ত, মৃণালিনী ভট্টাচার্য, রমাকান্ত পাঁজা, সৌমিত্র মজুমদার, সৌরদীপ অধিকারী প্রমূখ।

 পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গা থেকে মোট ৩৫০ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিজয় বন্দোপাধ্যায় ও মৃণালিনী ভট্টাচার্য।



Post a Comment

0 Comments