এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ধনিয়াখালীর ঘনরাজপুরে বসন্ত উৎসব||Sangramik

 শেখ সিরাজ --৪ ঠা মার্চ ধনিয়াখালীর ঘনরাজপুরে শিক্ষক নব প্রসাদ ঘোষের আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সুরসপ্তক এবং সরগম মিউজিক একাডেমির পরিচালনায় "রং লাগালে বনে বনে" বসন্ত উৎসব ২০২৬ । প্রথমেই ভীমতলা থেকে আম্রকুঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা য় অংশ গ্রহণ করেন একাডেমির ছাত্র ছাত্রী বৃন্দ এবং এলাকার অনেক মানুষজন। 

উদ্বোধনী সংগীতের পরেই সুরভারতী আয়োজিত ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অসীম কুমার দাস। এরপর ছাত্র ছাত্রী বৃন্দ তাদের সুন্দর অনুষ্ঠান মেলে ধরেন। শুধু সঙ্গীত ই নয় অনেকে তালবাদ্য পরিবেশন করেন। অনুষ্ঠান টিকে আরও রঙিন করে তোলেন দেবশ্রী ভকত পরিচালিত তাথৈ ডান্স একাডেমির ছাত্রীরা। এই অনুষ্ঠানে অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন সুরভী ব্যানার্জী, সৌরিমা বসু রায়, সম্প্রীতি পাল, প্রাপ্তি মল্লিক, সৃজনী বসু রায়,মনোস্বিনী ব্যানার্জী, অয়ন্তিকা ঘোষ, সায়নী সরকার এবং অর্ক প্রভ কর্মকার। সঙ্গীত পরিচালনায় ছিলেন সম্প্রীতি চট্টোপাধ্যায় পাল এবং মৌমিতা মল্লিক দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় এবং রূপায়নে ছিলেন বিশিষ্ট তবলা বাদক পার্থ মল্লিক। যন্ত্রানুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ ঘোষ, পঙ্কজ সেন, পার্থজিৎ সাঁতরা এবং পিনাকী শঙ্কর চট্টোপাধ্যায়। 

মঞ্চে সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট সাংবাদিক নৌসাদ মল্লিক এবং সেখ সিরাজকে। অনুষ্ঠান টিকে সাফল্য মন্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন শুভদীপ ব্যানার্জী এবং চন্দ্র কান্ত রায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিত ভট্টাচার্য। এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিপুল উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Post a Comment

0 Comments