সেখ সিরাজ:---২০ সেপ্টেম্বর রবিবার, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে কোজাগরী প্রকাশনীর উদ্যোগে শারদীয়া কোজাগরী সাহিত্য পত্রিকা, একাধিক বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠা ন সাড়ম্বরে অনুষ্ঠিত হলো।
বিশিষ্ট বাচিক শিল্পী, কবি পাপিয়া সরকারের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক নবগোপাল চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ রমলা মুখার্জি, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, চন্দ্রনাথ বসু, তরুণী প্রকাশিকা অভিষিক্তা দে, দিপালী মোদক, কবি ও সাহিত্যিক অনীলচন্দ্র শিকদার প্রমূখ। বিশিষ্ট কবি সাহিত্যিক রঞ্জনা গুহ, শেখ সিরাজ, অদিতি সেনগুপ্ত, বিমলেন্দু বেরা সহ বিশিষ্ট গুণীজনদের সংবর্ধিত করা হয়। পত্রিকা সম্পর্কে বক্তব্য রাখেন কোজাগরী প্রকাশনীর কর্ণধার অভিষিক্তা দে, দিপালী মোদক, ডঃ রমলা মুখার্জি, ডক্টর অমিতাভ দত্ত, সঞ্চিতা সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন তপন কুমার সাহা, মনীষা বিশ্বাস, স্বরাজ সরকার, গৌতম দাস প্রমূখ। সুন্দর সুরেলা কন্ঠে সংগীত পরিবেশন করেন মৌরায়, দিপালী মোদক, সহ আরো অনেকে।
এই অনুষ্ঠানে আলোর বিচ্ছুরণ, কাশের দেশে ক্লান্তি শেষে ও শরৎ মেঘের ভেলা পুস্তক ও মোরক উন্মোচন হয়। এছাড়া অনিন্দিতা মৈত্র আচার্যের পদস্খলন,বিকাশ সাহুর সঙ্গ এক শব্দ অসীম বিস্তার ও অনুপ চৌধুরীর সমাজ দর্পণ কাব্য ও গল্প সংকলন প্রকাশিত হয়। অভিষিক্তা দে ও দিপালী মোদকের সুন্দর ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পাপিয়া সরকার।




0 Comments