নিজস্ব সংবাদদাতা:--- ৫ই নভেম্বর বৃহস্পতিবার, ধনিয়াখালীর যদুপুরে জমিয়তে উলামায়ে বাংলা, ফুরফুরা দরবার শরীফ ধনিয়াখালি শাখা কমিটির উদ্যোগে মহান মানবিকতার আদর্শে স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সম্প্রীতির মহাসভা ও দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হলো।
কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ডাক্তাররা রক্ত সংগ্রহ করেন। দুপুর তিনটা থেকে সম্প্রীতির মহাসভা শুরু হয়। এই সম্প্রীতি সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, গুড়াপ রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী নিরন্তর আনন্দ মহারাজ, আল হজ্জ শেখ শামসের আলী, ডাক্তার শেখ সাইফুদ্দিন, ধনিয়াখালি থানা কমিটির সম্পাদক ডাক্তার হামিদ পুরকাইত, আলহাজ্ব নূর বক্স মল্লিক, ফুরফুরা শরীফের মহঃ লাবিদ সহ আরো অনেকে। এরা প্রত্যেকেই হিন্দু-মুসলমানের সম্প্রীতি ও মিলনের এবং শান্তির স্বপক্ষে মূল্যবান বক্তব্য রাখেন। সন্ধ্যা রাতে দস্তার বন্দি জলসায় ইসলাম ধর্মের উদারতা ও মানবিকতা এবং ধর্মীয় সম্প্রীতির উপর মনোজ্ঞ বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ হুগলি জেলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আজমাতুৃল্লাহ সিদ্দিকী সাহেব।
দক্ষিণ ২৪ পরগনার হাফেজ হাসিবুল গাজী, হাফেজ শেখ মহাব্বতও হাফেজ শেখ মহসিনকে এই মহতী জলসায় পাগড়ী প্রদান করা হয়। জমিয়তে উলামায়ে বাংলা ধনিয়াখালি থানার সম্পাদক ডাক্তার হামিদ পুরকাইত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। এই অনুষ্ঠানকে ঘিরে ধনিয়াখালী এলাকায় জাতি ধর্মনির্বিশেষে সকল মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।




0 Comments